ব্যক্তিগত গাড়িতে ‘প্রেস-পুলিশ’ স্টিকার নয়
ব্যক্তিগত গাড়িতে ‘প্রেস’, ‘পুলিশ’ লেখা কোনো স্টিকার লাগানো যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা জানান।
কমিশনার বলেন, প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া ব্যক্তিগত কোনো গাড়িতে প্রেস, পুলিশ লেখা কোনো স্টিকার ব্যবহার করা যাবে না। কারণ, অপরাধীরা এসব স্টিকার ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে।
এর পর থেকে কেউ এ ধরনের স্টিকার ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীতে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় সার্ভিলেন্স টিম গড়ে তোলা হবে। থানা-পুলিশের সঙ্গে এলাকার রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ দিয়ে এ কমিটি করা হবে। একই সঙ্গে টিম কী কী কাজ করবে, তারও সুনির্দিষ্ট কর্মপদ্ধতি বলে দেওয়া হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 