News Bangla 24 BD | মাহমুদুর রহমান ফের ৫ দিনের রিমান্ডে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মাহমুদুর রহমান ফের ৫ দিনের রিমান্ডে


সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় মাহমুদুর রহমানের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার হাসান আরাফাত। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শফিক রেহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই ডিবি পুলিশ দাবি করেন, যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ চেষ্টার ঘটনার সঙ্গে মাহমুদুর রহমানও জড়িত। এই তথ্য যাচাই বাছাইয়ের জন্য কারাবন্দী মাহমুদুর রহমানকে এ মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ