ঢাকা মহানগরীতে উল্টোপথে যান চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মোহম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী, আইনজীবী আবদুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম ও অ্যাডভোকেট বেলায়েত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশিরউল্লাহ।
আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, শিক্ষাসচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, পুলিশের আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২মে রাস্তার উল্টোপাশ দিয়ে বাস চলাচল বন্ধে রুল জারির আর্জি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আলী বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ৪০(২) ধারা অনুযায়ী রাস্তার উল্টোপাশ দিয়ে গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বলেন, ‘উল্টোপাশ দিয়ে গাড়ি চলার কারণে ঢাকা শহরে যানজট বেড়ে চলছে। এ ছাড়া এটা দুর্ঘটনারও অন্যতম কারণ। এ কারণেই জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করি’।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 