News Bangla 24 BD | সিডনিতে বাংলাদেশি নারী ও তার সাবেক সঙ্গীর লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

সিডনিতে বাংলাদেশি নারী ও তার সাবেক সঙ্গীর লাশ উদ্ধার


স্ট্রেলিয়ার সিডনির একটি বাড়ি থেকে এক বাংলাদেশি নারী ও তার সাবেক সঙ্গীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্মিথফেল্ডের ওই বাড়িতেই তাদের তিন বছরের মেয়েকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, এ ঘটনাকে ‘হত‌্যার পর আত্মহত‌্যা’ বলে ধারণা করছে স্থানীয় পুলিশ।

পরিবারের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, ছয় বছর একসঙ্গে থাকার পর কিছুদিন আগে তাসমিন বাহার নামের ৩৫ বছর বয়সী ওই বাংলাদেশি তরুণীর সঙ্গে তার সঙ্গী ডেভ পিল্লাইয়ের (৪০) বিচ্ছেদ ঘটে। এরপর মেয়েকে নিয়ে অন‌্য বাসায় চলে গিয়েছিলেন তাসমিন।

কিন্তু বাবা দিবসে মেয়েকে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে স্মিথফেল্ডের ওই বাড়িতে এসেছিলেন তাসমিন। রোববার দুপুরে পিল্লাইয়ের এক আত্মীয় ওই বাড়িতে গিয়ে বাথরুমে দুজনের লাশ দেখে পুলিশে খবর দেয়।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, তাসমিনের মৃত‌্যুর খবর পেয়ে তার বোন শারজিন বাহার নিউ ইয়র্ক থেকে রওনা হচ্ছেন। তিনি বাংলাদেশ হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন।

বোনের মেয়েকে নিজের কাছে রাখতে চান বলেও অস্ট্রেলীয় পত্রিকাটিকে জানিয়েছেন শারজিন। তিনি বলেছেন, পিল্লাই মারধরের হুমকি দেওয়া শুরু করায় মেয়েকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তাসমিন। বিষয়টি তিনি পুলিশকেও জানিয়ে রেখেছিলেন।

“আমি ওকে বলেছিলাম ওই বাড়িতে আর না যেতে। কিন্তু ‘ফাদারস ডে’ বলে ও মেয়েকে নিয়ে সেখানে গেল। ও চাইছিল ডেভ তার মেয়েকে দেখুক।” সিডনি পুলিশ বলছে, এ ঘটনায় তারা অন‌্য আর কাওকে সন্দেহ করছে না। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ