News Bangla 24 BD | ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর বাড্ডা এলাকায় রাবেয়া কুলসুম (২৬) নামক ঐ শিক্ষিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ভূঁইয়াবাড়ি এলাকার একটি বাড়ির দোতলা থেকে ঐ শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে স্বজনেরা। কুলসুম চট্টগ্রাম হালি শহরের জহির আহমেদের মেয়ে।

বাড্ডা থানার এসআই আল মামুন জানান, বুধবার ভোরে ঐ শিক্ষিকাকে ঝুলতে দেখে স্বজরা ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় ফাঁসের দাগ রয়েছে। এরপর, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে প্রেম সম্পর্কিত কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন। –

এ বিভাগের অন্যান্য সংবাদ