News Bangla 24 BD | কানাইঘাটে এনাম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কানাইঘাটে এনাম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন


সিলেটের কানাইঘাটে এনাম উদ্দিন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মোঃ মফিজুর রহমান ভূঞা এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- কানাইঘাট থানার নয় নাম্বার গ্রামের সফু মিয়ার পুত্র বোরহান উদ্দিন (৩৫), একই এলাকার লিব উদ্দিনের পুত্র আব্দুল হক (৩২), বদই মিয়ার পুত্র জসিম উদ্দিন (২৪), একই থানার পাতিছড়া গ্রামের মুজিবুল হকের পুত্র জামিল উদ্দিন (৩২) এবং মিকিরকুছা গ্রামের মঈন মিয়ার পুত্র শামীম উদ্দিন (২২)। রায় ঘোষণাকালে বোরহান উদ্দিন ও আব্দুল হক পলাতক থাকলেও জামিল উদ্দিন, জসিম উদ্দিন ও শামীম উদ্দিন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
খালাসপ্রাপ্তরা হচ্ছেন-আবুল কালাম, জবরুল উদ্দিন, খাইরুল উদ্দিন, আব্দুর রহমান, সেলিম উদ্দিন, সোনা মিয়া, শাহীন উদ্দিন, আব্দুল হান্নান, মোঃ আছাব আলী, মুজিবুল, সফু মিয়া, আতাউর রহমান, মড়াই মিয়া, খলিল এবং শাহনুর আলী। তাদের প্রত্যেকের বাড়ি কানাইঘাট থানার বিভিন্ন এলাকায়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২০ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে কানাইঘাট থানার বড়খেওর গ্রামের সামাস উদ্দিনের পুত্র এনাম উদ্দিন কানাইঘাটের মনতাজগঞ্জ বাজার হতে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। একই থানার পানিছড়া মোকাম মসজিদের পূর্ব পার্শ্বে পৌছামাত্র পূর্ব শক্রতার জের ধরে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ আসামীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সঞ্জিত হয়ে এনাম উদ্দিনের উপর হামলা চালায়। এ সময় দুর্বৃক্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২২ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এনাম উদ্দিন মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ