News Bangla 24 BD | স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১৩জলদস্যুর আত্মসমর্পণ - News Bangla 24 BD
News Head
 এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১৩জলদস্যুর আত্মসমর্পণ


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের দস্যু সাগর বাহিনীর প্রধানসহ তার সহযোগীরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর ) বেলা ১২টার দিকে বরগুনা সার্কিট হাউজ ময়দানে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকালে দস্যুরা আটটি বিদেশি একনলা বন্দুক, তিনটি দেশীয় একনলা বন্দুক, একটি বিদেশি দোনালা বন্দুক, দুটি পয়েন্ট টুটুবোর এয়ার রাইফেল, চারটি এলজি এবং দুটি কাটারাইফেল ও ৫৯৬ রাউন্ড গোলাবারুদ জমা দেন।

এর আগে, বঙ্গোপসাগরে জলদস্যু দমনে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জলদস্যু সাগর বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।

জলদস্যুরা হলেন, সাগর বাহিনীর প্রধান আলমগীর শেখ ওরফে সাগর, কামরুল ফকির, আ. মালেক, আ. কাদের শেখ, হাফিজুর রহমান শেখ, কবির সরদার, দেলোয়ার শেখ, হাসান সরদার, নান্না ফকির, তোহিদুল ইসলাম, রাজু শেখ, লিটন হাওলাদার, তারিকুল গাজী। তাদের বাড়ি বাগেরহাট ও মোড়লগঞ্জ উপজেলায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ