News Bangla 24 BD | লিপু হত্যা মামলায় ‘রুমমেট’ গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় তার রুমমেট মনিরুল ইসলামকে আটকের তিনদিন পর গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার সকালে মনিরুলকে লিপু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশ থেকে লিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথার ডান পাশে বড় ধরনের আঘাতের চিহ্ন আছে। ওই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

মরদেহ উদ্ধারের পর ওইদিন সন্ধ্যায় লিপুর চাচা বশির আলী বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছিল।

মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলাম, লিপুর বন্ধু প্রদীপ ও হলের দুই নিরাপত্তা প্রহরীকে থানা হেফাজতে নেয় পুলিশ। তিনদিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে মনিরুলকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুই নিরাপত্তা প্রহরীকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিপুর বন্ধু প্রদীপকে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ