News Bangla 24 BD | পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু ও ১ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে সড়ক দিয়ে হাটার সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোর্ট নামকস্থানে দ্রুত গতীতে আসা বুড়িমারীগামী একটি ট্রাক দেখে পথচারীরা আত্নরক্ষার্থে বাঁশঝাড়ে ঢুকে পড়ে। বেপরোয়া ট্রাকটিও বাঁশঝাড়ে ঢুকে পড়লে ট্রাকের চাপায় ঘটনাস্থলে ১ জন মাদ্রাসার ছাত্রসহ ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মির্জারকোর্ট গ্রামের আমানতুল্লার ছেলে দেলোয়ার হোসেন(৩০), একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে লাবিব মিয়া(১২)। গুরুতর আহত আব্দুস সাত্তারকে(৩৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার পিতার নাম নজরুল ইসলাম। দুর্ঘটনায় আহত রকিকে(১২) পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটির নম্বর (ঢাকা মেট্রো ট -১৮ -০১৩৫)। চালক ও হেলপার পলাতক।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ