News Bangla 24 BD | খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে


মন্ত্রিসভার বৈঠকে খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য মাসিক ভাতা ২৫ থেকে ১৫৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ ভাতা দেওয়া হবে। সোমবার এ সংক্রান্ত নীতিমালার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বৈঠকের পর সচিব জানান, ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা-২০১৬’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের ভাতা বাড়ানো হয়েছে।

শফিউল আলম বলেন, বীরশ্রেষ্ঠ সাতজনের পরিবারকে বর্তমানে ভাতা দেওয়া হয় ১২ হাজার টাকা। যা ১৫০ শতাংশ বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা। একইভাবে বীর উত্তমদের ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার, বীর বিক্রমদের ভাতা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং বীর প্রতীকদের ভাতা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

আহত মুক্তিযোদ্ধাদের ক্যাটাগরি অনুযায়ী ভাতা বাড়ানো হয়েছে। এ ক্যাটাগরির ২০ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বর্তমান ভাতা ৩৪ হাজার টাকা থেকে ৫০ শতাংশ বাড়িয়ে ৪৫ হাজার টাকা, বি শ্রেণীর ১৪৬ জনের জন্য ২৮ হাজার টাকা ভাতা ৭৫ শতাংশ বাড়িয়ে ৩৫ হাজার টাকা, সি শ্রেণীর ২ হাজার ৩২৯ জনের জন্য ৮৬ দশমিক ৫ শতাংশ ভাতা বাড়িয়ে ১৬ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা এবং ডি শ্রেণীর ২ হাজার ৫৩২ জনের জন্য ১৫৮ শতাংশ ভাতা বাড়িয়ে ৯ হাজার ৭০০ টাকা থেকে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়।

এছাড়া আড়াই হাজার শহীদ পরিবারের জন্য শতভাগ ভাতা বাড়িয়ে ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা, ৩০৩টি মৃত যুদ্ধাহত পরিবারের ভাতা ৬৭ শতাংশ বাড়িয়ে ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা, সাত বীরশ্রেষ্ঠ পরিবারের ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ২৮ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়। খসড়া নীতিমালায় বলা হয়, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মারা গেলে তাদের মা–বাবা, স্বামী–স্ত্রী বা ছেলে–মেয়ে সাধারণ মুক্তিযোদ্ধার জন্য নির্ধারিত সম্মানী পাবেন।

এদিকে মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হওয়ায় তাকে ওই শ্রেণীতে ভাতা দেওয়ার প্রস্তাব করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ