ঝিনাইদহের স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের মামলায় আটক-৩
জাহিদুর রহমান তারিক- ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পুজা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আহত করেছে এক বখাটে তরুণ লিটু (১৮)।
সোমবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাসার ছাদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বিপুল মজুমদার সোমবার রাতে ৫ জনকে আসামি করে মামলা করে। পরে পুলিশ গতরাত ১ টার পরে উপশহরপাড়ার নিজবাসা থেকে লিটুর দুলাভাই বাবুর ভগ্নিপতি, রুহুল ও তার স্ত্রী রুপাকে গেফতার করে বলে প্রতিবেশিরা সাংবাদিককে জানিয়েছেন। পরে মঙ্গল বার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লিটুকে আটক করে পুলিশ।
আহত পুজা ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার বিপুল মজুমদারের মেয়ে। পুজা শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় পূজা ছাদে বসে ছিল। এ সময় লিটু নামের এক বখাটে বাড়ির পেছনের গাছ বেয়ে উপরে উঠে তাকে ছুরকাঘাত করে।
আহহ পুজার চিৎকারে পরিবারের সদস্য দৌড়ে এলে লিটু পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূজার ভাই রিপন মজুমদার জানায়, গত একবছর হলো এলাকার বখাটে তরুণ লিটু তাকে উত্ত্যাক্ত করে আসছিল। সম্প্রতি পূজার একটি বিয়ের কথা চলছে। এরই মধ্যে লিটু ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করে জখম করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বখাটে লিটুসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
অপরদিকে, উপশহর পাড়ার জয়নাল আবেদিন সাংবাদিককে বলেন,পুজা ও লিটুকে নিয়ে কিছুদিন পুর্বে একটি ঘটনায় পাড়ার প্রভাবশালীরা পাঁচ হাজার টাকা জরিমানা করে।
এ ব্যাপারে পুজার বাবা বিপুল সজুমদার সাংবাদিককে বলেন, আমার মেয়ের গলার চেন ছিনতায় করতে এসে বখাটে লিটু-পুজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী 