News Bangla 24 BD | গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় একজনের ফাঁসি - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় একজনের ফাঁসি


গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এই মামলায় ছয়জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রিপন মিয়া নরসিংদীর শিবপুর থানার গড়বাড়ী এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। রায়ে একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও অন্য একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

খালাস পাওয়া আসামিরা হলেন-রমজান, সাদ্দাম, মোবারক, বিল্লাল, কাজল ও আকরাম ।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ জানান, ২০১৩ সালের ১৪ জুন আসামিরা যাত্রীবেশে সিএনজি ভাড়া করে। সিএনজিটি কাপাসিয়া সম্মানীয় এলাকায় পৌঁছালে সিএনজি চালক পারভেজ ভুঁইয়াকে (২০) এলোপাতাড়ি কুপিয়ে পার্শ্ববর্তী চৌনিলক্ষ্মী গ্রামের সিরাজুল হক মোল্লার কলাবাগানে ফেলে রাখে। পরে পুলিশ পারভেজের লাশ উদ্ধার করে। এই ঘটনায় পারভেজের চাচা কিরণ ভূঁইয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৫ সালের ২৬ নভেম্বর এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করে আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ