মুঠোফোনে যেভাবে জানবেন এসএসসির ফল
২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে সহজেই জানা যাবে। শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরই এটি জানা যাবে।
মুঠোফোনে ফলাফল জানতে ইংরেজিতে বড় হাতের অক্ষরে প্রথমে টাইপ করতে হবে SSC <> এরপর বোর্ডের প্রথম তিন অক্ষর, অর্থাৎ ঢাকা হলে DHA, রাজশাহী হলে RAJ <> এরপর পরীক্ষার রোল নম্বর <> পরীক্ষার বছর লিখতে হবে। এরপরে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসির ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। বেলা দুইটার দিকে শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ। এবার পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৭ লাখ ৮৬ হাজার পরীক্ষার্থী।

ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি 