১৩ ঘণ্টা পর মুক্ত বেরোবি উপাচার্য
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পুলিশের সহায়তায় উপাচার্য নিজ কার্যালয় থেকে বাসভবনে যান।
তবে চাকরির দাবিতে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেয়া সাবেক ও হল শাখা ছাত্রলীগ নেতাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানা যায়নি।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যের কক্ষের সামনে যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের চাকরি দেয়ার দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়ে অবস্থান করতে থাকেন সাবেক ও হল শাখা ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতাকর্মী।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে বেরোবির তিন ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃতরা হলেন বেরোবির শহীদ মুখতার ইলাহী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ বসুনিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক মৃতিশ চন্দ্র বর্মণ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এরশাদ আলী বলেন, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপাচার্যকে নিজ কার্যালয় থেকে বাসভবনে নেয়া হয়েছে। বর্তমানে উপাচার্যের বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পুলিশ মতায়ন রয়েছে বলেও তিনি জানান।

ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি 