সরকার কোচিং বানিজ্য বন্ধে নতুন আইন প্রণয়ন করছে : শিক্ষামন্ত্রী
সরকার কোচিং বানিজ্য বন্ধে শিগগিরই নতুন আইন প্রণয়ন করছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। শিক্ষকদের সম্মানার্থে সরকার সবধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। কিন্তু কিছু অসাধু লোক শিক্ষকতা পেশায় ঢুকে দেশের অগ্রগতিতে বিরাট বাধার সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে কোচিংয়ের জন্য শিক্ষার্থীদের বাধ্য করেন। সরকার কোচিং বানিজ্য বন্ধে নতুন আইন প্রণয়ন করছে।’
শনিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এমসি একাডেমী (মডেল স্কুল এন্ড কলেজ) সরকারিকরণের আনুষ্ঠানিক ঘোষনা ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চেীধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী।
সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘বিগত সরকারের আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন নিয়মনীতি ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এসেছে। আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। যথাসময়ে পরীক্ষা এবং ফলাফলও প্রকাশ করা হচ্ছে। তাছাড়া বছরের শুরুতেই বিনামূল্যের বই সকলের হাতে পৌঁছে দেয়া হচ্ছে। এটি সরকারের যুগান্তকারী পদক্ষেপ। নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে তথ্য ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর বলেও উল্লেখ করেন তিনি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমির উদ্দিন সাদেক, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়া মীলীগের কার্যকরী কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মশিকুর রহমান মহি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাস, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, ভাদেশ্বর ইউপি আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রমান মাষ্টার, লক্ষ্মীপাশা ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ মোশন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, বাদেপাশা ইউপি যুবলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, জেলা ছাত্রলীগ নেতা জাফরান জামিল, পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মুতি পাঠগারের সভাপতি আবু সুফিয়ান আজম, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, উপজেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা এনায়েত করিম খোকন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আ ন ম আব্বাস।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 