News Bangla 24 BD | চট্টগ্রামে ভ্যান উল্টে ১৪ পুলিশ আহত - News Bangla 24 BD
News Head
 ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

চট্টগ্রামে শিল্পাঞ্চল পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী টোল রোডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই শিল্প পুলিশের সদস্য। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যদের কারো মাথা ফেটে গুরুতর জখম হয়, কারও হাত ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ লাইনের একটি গাড়ি গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে চট্টগ্রাম শিল্প পুলিশের এএসআই মো. জাকির ছাড়া অন্য সবাই কনস্টেবল।

তাদের ১১ জনের নাম জানা গেছে। এরা হলেন- কনস্টেবল হানিফ, ফারুখ, হান্নান, আবদুর হালিম, বিজয়, জাহাঙ্গীর, রফিক, ফিরোজ, জাকের, শফিক ও হাফিজুর।

এ বিভাগের অন্যান্য সংবাদ