গাজীপুরে গার্মেন্টস কর্মকর্তাকে গুলি ,প্রকাশ্যে সাড়ে ৬৬ লাখ টাকা ছিনতাই ॥ আহত: ৩
গাজীপুরে প্রকাশ্য দিবোলোকে এক গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা, গাড়ির চালক মোজাম্মেল হক ও গার্মেন্টসের (এমডি) মো. রবিউল ইসলাম। ছিনতাইকারিদের গুলিতে গুরুতর আহত গার্মেন্টসের এমডি মো. রবিউল ইসলামকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের হামলায় আহত প্রাইভেটকার চালক মো. মোজাম্মেল হক জানান, টঙ্গীর টিএন্ডটি এলাকায় (আরএন কর্পোরেশনের) এমডি মো. রবিউল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে নিয়ে ঢাকার উত্তরার অফিস থেকে ইসলামী ব্যাংক গাজীপুর চান্দনা চৌরাস্তায় আসেন। সেখান থেকে শ্রমিকদের বেতনের টাকা উত্তোলন করে কারখানায় ফেরার পথে মালেকের বাড়ি এলাকায় একটি হলুদ রংয়ের পিকআপ দিয়ে তাদের গতিরোধ করে। পরে পিছন থেকে দুটি মোটরসাইকেলে ৪-৫ ছিনতাইককারি তার প্রাইভেটকারের দুই পাশে এসে দাঁড়ায়। এক পর্যায়ে ছিনতাইকারিরা গুলি করে এবং লোহার রড দিয়ে প্রাইভেটকারের সামনের এবং পাশের দুটি কাচ ভেঙে ফেলে। পরে তাকে ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করে। এক পর্যায়ে পিছনের ছিটে বসা কারখানার (এমডি) মো. রবিউল ইসলামকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়। গতকাল রোববার দুপুরের পর ওই কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন জানান, ৫ লাখ টাকার উপরে বহন করলে পুলিশকে জানানোর কথা। কিন্তু তারা তা করেননি। প্রাথমিকভাবে জানা গেছে ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের সনাক্ত করতে তারা আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছেন।

আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল 