কালীগঞ্জে বরখাস্তকৃত শিক্ষক পুর্নবহালের দাবিতে শিক্ষার্থী, অভিভাবকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষককে পুর্নবহালের দাবিতে স্কুল পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
গতকাল রোববার দুপুরে উপজেলার ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে মিথ্যা অভিযোগের বিত্তিতে সাময়িকভাবে স্কুল থেকে বরখাস্ত করার প্রতিবাদে অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সদস্যরাসহ কোমলমতি শিক্ষার্থীরাসহ গ্রামবাসী একত্র হয়ে ব্রাহ্মণগাঁও বাজার সংলগ্ন রাস্তায় মানববন্ধন করেন। মানববন্ধন শেষে স্কুল মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন- সেলিম ভুইয়া, গুরুদাস বাবু,সামসুদ্দিন খান, সঙ্গীতা সাথী, মুক্তা রানী, শিল্পী রানী দাস, জিয়াসমিন বেগম, মাকসুদা বেগম, মনোয়ারা বেগম, পরিনা বেগম, অঞ্জনা রানী দাস, ডালিয়া ইসলাম, রহিমা বেগম,চান বানু, রাজিয়া বেগম, কবিতা রানী, স্বরশতি রানী, সুজাতা রানী, ম্যানেজিং কমিটির সভাপতি মো. যুবেদ আলী মোল্লা।
জানাযায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বিকেলে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ বালিগাঁও মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: কাউছার মিয়াকে সাথে নিয়ে ব্রাক্ষণগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ভিজিট করতে যান। প্রধান শিক্ষক আব্দুল্ল¬াহ আল মামুনকে বিভিন্ন তথ্য দিতে বলেন, তথ্য প্রদানে বিলম্ব হওয়ায় ওই কর্মকর্তা রেগে গিয়ে টেবিলে থাকা ষ্ট্যাপলার দিয়ে প্রধান শিক্ষকের দিকে ছুড়ে মারলে ওই শিক্ষকের কপালে লেগে রক্তাত্ব জখম হয়। এ দিকে পরিস্থিতির বেগতিক দেখে ওই শিক্ষা কর্মকর্তা কৌশলে সেখান থেকে পালিয়ে আসে। আহত ওই শিক্ষককে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
এ দিকে শিক্ষা অফিসার শামীম আহমেদ লাঞ্ছিত হয়েছেন বলে পরিদর্শন বইতে ঘটনার কথা উল্লেখ করে স্বাক্ষর করে চলে আসেন। ওই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত ২৯ এপ্রিল তার বিরুদ্ধে আনীত ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫ এর ১১(১) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের একটি চিঠি উপজেলা শিক্ষা অফিসে আসে।
আহত শিক্ষক জানান, আমার কাছে বিভিন্ন কাগজ পত্র চাইলে আমি দিতে একটু দেরি হলে তিনি আমাকে থাপ্পর মারতে চাইলে পাশে থাকা শিক্ষকরা বাধা প্রদান করে। পরে পুনরায় উত্তেজিত হয়ে টেবিলে রাখা ষ্ট্যাপলার নিয়ে আমার মাথায় আঘাত করলে আমি আহত হই।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছি।

টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার 