লেবুতলার জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাটল স্প্লিট’ শেষ
ঝিনাইদহ সদর উপজেলার লেবুতলার জঙ্গি আস্তানায় ‘অপারেশন সাটল স্প্লিট’ শেষ হয়েছে। থেমে থেমে ৭টি গ্রেনেড ও ১টি বোমা বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে এ অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ।
তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, কুমড়াবাড়িয়া ইউনিয়নের লেবুতলা গ্রামে ‘অপারেশন সাটল স্প্লিট’ শেষ হয়েছে। সকালে জেলার সদর উপজেলার লেবুতলায় ‘অপারেশন সাটল স্প্লিট’ অভিযানের দ্বিতীয় অংশ শুরু হয়।
গতকালই সেখান থেকে ৭টি গ্রেনেড, ১টি বোমা, ১টি ৯ এমএম পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া গেছে। পরে ঢাকা থেকে আগত কাউন্টার টেরেরিজমের ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ৭টি গ্রেনেড ও ১টি বোমা বিস্ফোরণ ঘটায়।
তিনি আরো জানায়, এই আস্তানায় বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেছে যেগুলো দিয়ে শক্তিশালী বোমা তৈরি করা যেতো। সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। বেলা দেড়টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল 