বানিয়াচঙ্গে ভাই-ভাবীর লাঠির আঘাতে বোন নিহত
বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম (অধিকারী) গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ভাই ও ভাবীর লাঠির আঘাতে নিলুফা ইয়াসমিন ওরফে ফারজানা (১৯) নামের এক তরুনী নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত মোস্তফা মিয়ার কন্যা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বছর আগে নিলুফাকে বিয়ে দেয়া হয় উত্তর সাঙ্গর গ্রামের আব্দুল কাইয়ুমের নিকট।
বিয়ের পর নিলুফা তার ভাইয়ের কাছে সম্পত্তির হিসাব চায়। এ নিয়ে প্রায়ই তাদের মাঝে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। সম্প্রতি নিলুফার ভাই মিজান ও ভাবী নাইওর আনে। সোমবার ওই সময় সম্পত্তি নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভাই ভাবী তাকে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করলে ঘটনাস্থলেই নিলুফা মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ভাই ও ভাবী বাড়ি থেকে সটকে পড়ে। পরে এলাকাবাসি সুজাতপুর ফাঁড়ি পুলিশকে নিলুফার মৃত্যুর খবর দিলে ইনচার্জের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ধারণা করা হচ্ছে লাঠির আঘাতে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মুল কারণ জানা যাবে।

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত
বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল 