News Bangla 24 BD | টঙ্গীতে জোড় ইজতেমা শুরু - News Bangla 24 BD
News Head

শুক্রবার বাদ ফজর মাওলানা রবিউল হক এর বয়ানরে মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার ছিল ৫ দিন ব্যাপী জোড় ইজতেমার প্রথম দিন। সেকারণে ইজতেমা মাঠে বিশাল চটের সামিয়ানার নিচে পবিত্র জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। আর এই জুম্মার নামাজে প্রায় দেড় থেকে ২ লক্ষাধিক মুসল্লি অংশ গ্রহন করেন। পবিত্র জুম্মার নামাজে ঈমামতি করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের সূরা সদস্য মাওলানা মো: ওমর ফারুক ।
এদিকে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা ভাল ভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫শতাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মাঠে ভেতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে। টঙ্গীতে অনুষ্ঠিতব্য ৫ দিনের এই জোড় ইজতেমায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৩ লাখ মানুষ অংশ গ্রহণ করে থাকে। আগামী মঙ্গলবার দুপুরে আখেরি মোনাজাতরে মাধ্যমে শেষ হবে এই জোড় ইজতেমা।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ব তাবলিগ জামাত বিশ^ ইজতেমার মুরুব্বী প্রকৌশলী মো: গিয়াস উদ্দিন জানান, টঙ্গীর মূল বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে প্রস্তুতিমূলক ইজতমা ময়দানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ইজতেমা পর্যন্ত বিভিন্ন কাজে সময় দেয়ার জন্য এই জোড় ইজতেমায় অংশ গ্রহণ করে থাকে। আবার অনেকেই জোড় ইজতেমা শেষে সারা দেশে দাওয়াত ও তাবলীগের কাজে ছড়িয়ে পড়েন। এ জোড় ইজতেমায় প্রায় ৩ লাখ মানুষ অংশগ্রহণ করে। ফজররে নামাজরে পর মাওলানা রবিউল হক জোড় ইজতেমায় আগতদের উদ্দেশ্যে দায়িত্ব বণ্টন করেন এবং সমবেত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান করেন।
বিশ^ ইজতেমার মুরুব্বি মাওলানা মো: মামুন জানান, ইজতেমায় বুজুর্গ মুরুব্বীরা কালেমা, নামাজ, ঈমান, আমল, জান্নাত, জাহান্নাম ও তাবলীগ জামাতের মেহনত-উদ্দেশ্য সম্পর্কে ধারাবাহিকভাবে বয়ান করবেন। জোড় ইজতেমা শেষে এতে অংশ গ্রহণকারী দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াত ও তাবলীগের কাজে ছড়িয়ে পড়বেন।
গাজীপুররে অতরিক্তি পুলশি সুপার (সদর ও টঙ্গী র্সাকলে) সাখাওয়াত হোসনে জানান, টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা উপলক্ষে কঠোর নরিাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ব ইজতেমা এলাকায় আইনশৃঙ্খলা বাহনিীর সদস্যদের কড়া নজরদারি রয়েছে বলেও জানান তিনি।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার জানান, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা ভাল ভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৫শতাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মাঠে ভেতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে।
(ওসি) মো: ফিরোজ তালুকদার জানান, ইজতেমা মাঠের প্রতিটি প্রবেশ গেইটে পুলিশ সদস্যরা মেটাল ডিরেক্টর দিয়ে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের দেহ ও ব্যাগ তল্লাশী করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ