খুঁদে বরমীতে ৩ দিনব্যাপী পাগল কাফেলা ও মেলা
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খুঁদে বরমী গ্রামের লাল মাটিয়া মাঠে অনুষ্ঠিত হবে পাগল কাফেলা ও মেলা। বুধবার বাদ আসর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)। কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করবেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আবু বকর।
তাছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স শাখার আহবায়ক মোঃ আতিকুজ্জামান আতিক সিকদার।
ফসি বাবা খেদমতদার শাহ মোঃ মোঃ আলীম পাগল এর উদ্যোগে খুঁদে বরমী গ্রামবাসীর আয়োজনে এবং উপ-মহাদেশের অন্যতম আধ্যাত্মিক সাধাক হয়রত শাহ্সুফি ফসি উদ্দিন ফসি পাগলা এর স্মরণে গাগল কাফেলা ও মেলা ৩ দিন চলবে।
মেলায় স্থানীয় ও আশ-পাশের এলাকার বহু নারী-পুরুষ অংশ নেয়। সেখানে প্রতিদিনই একাধীক বাউল শিল্পি অংশ নেন।

টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২
গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ 