News Bangla 24 BD | মৌলভীবাজারে আঞ্চলিক ইজতেমা বৃহস্পতিবার শুরু - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

মৌলভীবাজারে আঞ্চলিক ইজতেমা বৃহস্পতিবার শুরু


মৌলভীবাজারে প্রথম বারের মতো ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ২৫ জানুয়ারী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইজতেমা ২৭ জানুয়ারী শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আয়োজকরা এরই মধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আয়োজকরা আশা করছেন ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করবেন। শহরতলীর মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপশহর মাঠে ইজতেমা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানায়, বিশুদ্ধ পানির জন্য স্থাপন করা হয়েছে ৮টি গভীর নলকূপ, ৪৮ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অস্থায়ী পানির ট্যাংক ও ৬ শতাধিক ল্যাট্রিন। তৈরি করা হয়েছে লক্ষাধিক মানুষের বসার উপযোগী বিশাল চটের প্যান্ডেল। দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থার জন্য ৪৫০ পুলিশ ফোর্স মোতায়নের পাশাপাশি ৬০টি সিসি ক্যামেরাও লাগানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ