News Bangla 24 BD | অনাথ ও অটিস্টিক শিশুরা আঁকলো এক কিলোমিটার আল্পনা - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

অনাথ ও অটিস্টিক শিশুরা আঁকলো এক কিলোমিটার আল্পনা


মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের বাগবাড়ি সমাজকল্যাণ কমপ্লেক্সের ভেতরে প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা জুড়ে আল্পনা আঁকলো অনাথ ও অটিস্টিক শিশুরা।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের ব্যক্তিগত আর্থিক সহায়তায় সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের ইনক্লুসিভ স্কুলে অধ্যয়নরত ৪০ জন অনাথ ছাত্র এবং সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের ১০ জনসহ মোট ৫০ জন ছাত্র এ আল্পনা আঁকায় অংশ নেয়। আল্পনা আঁকার সার্বিক দিক নির্দেশনায় ছিলেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের সদস্য সচিব তুলিশিল্পী ইসমাইল গনি হিমন।
মঙ্গলবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এসময় তিনি আল্পনা আঁকা পুরো রাস্তাটি ঘুরে দেখেন এবং আল্পনা আঁকার সাথে জড়িত অনাথ ও অটিস্টিক শিশুদের সাথে কুশল বিনিময় করেন। তিনি আল্পনা অঙ্কনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগী সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদৌস আক্তার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ সহ আরও অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ