News Bangla 24 BD | ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বুধবার ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিএনপি নেতারা। এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার ও শফিউরের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন তারা।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদীন ফারুক, এনাম আহমেদ চৌধুরী, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান, যুবদলের মোরতাজুল কবির বাদরু, রফিকুল আলম মজনু, গোলাম মওলা শাহিন, ছাত্রদলের মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ, এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, আলমগীর হাসান সোহান, ইসাহাক সরকারসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে অন্যান্যবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় এবার এখনও পর্যন্ত সেখানে যাননি দলটির নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ