গাজীপুরের কোনাবাড়িতে ২০ টি জুটের গুদামে আগুন
এম এ মান্নান : গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল সড়কে এসরার নগরে রোববার সকালে অন্তত ২০ টি জুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই সময় গুদামের পাশের্^ থাকা ৮টি কাঠের দোকানসহ ১ টি যন্ত্রাংশের দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের খবরও বলতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
গাজীপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সকাল ৭ টার দিকে একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন আশপাশের অন্য গুদাম ও কাঠের দোকানে ছড়িয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ও কালিয়াকৈর থেকে দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয় আর তারা ২ ঘণ্টার চেষ্টার মাধ্যমে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আক্তারুজ্জামান আরো জানান, পাশেই নিটল-টাটার গ্যারেজ ও পেট্রোল পাম্প ছিল। সেটি আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 