জাতিসংঘে বাংলা চাই শ্লোগানে কুড়িগ্রামে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন।
মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জাতিসংঘে বাংলা চাই শ্লোগানে কুড়িগ্রামে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা এই দাবিতে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
এসময় উপস্থিত ছিলেন- চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর ঢাকা উপ-পরিচালক নুরন্নবী খন্দকার,সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ,কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকারী সদস্য মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন,সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।
এসময় বক্তারা বলেন- বিশ্বের ৩০ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বললেও জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষা স্বীকৃতি না পাওয়া অত্যন্ত দুঃখজনক। সবাইকে এ দাবি বাস্তবায়নের অনলাইনে ভোটিং কার্যক্রমে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 