News Bangla 24 BD | কালীগঞ্জে স্কুল ভবন ঝুঁকিপূর্ণ, খোলা আকাশের নীচে চলছে শিক্ষার্থীদের পাঠদান - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

কালীগঞ্জে স্কুল ভবন ঝুঁকিপূর্ণ, খোলা আকাশের নীচে চলছে শিক্ষার্থীদের পাঠদান


আব্দুল গাফ্ফার, কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জে ভুমিকম্পনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জাঙ্গালীয়া মুনতলি সরকারী প্রাথমিক বিদ্যালয়। খোলা আকাশের নীচে চলছে পাঠদান। রোদে পূড়ে যাচ্ছে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের গা। এ দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকা বাসির।
জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালীয়া মুনতলি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৯৪সালে স্থাপিত হয়। ১৯৯৪সালে ৪ কক্ষ বিশিষ্ট্য ওই স্কুলের একটি সরকারী ভবন করা হয়েছে। তার পর দীর্ঘ দিন যাবৎ সরকারিভাবে আর কোনো ভবন নির্মাণ হয়নি। ।
তাতে কোনো রকম পাঠদান কাজ চলছিল। বিগত কয়েক বছরের কালবৈশাখী ঝড় ও পর পর তিন বার ভুমিকম্পনের ফলে স্কুল ভবণটি ঝুকিপূর্ন হয়ে পরে। যে কোনো সময় ভবণটি ধ্বসে বড়ধরনের দূঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, স্থানীয় নেতৃবর্গসহ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবণটি ঝুকিপূন হওয়ায় খোলা আকাশের নিচে ও প্রচন্ড রোদের তাপের মধ্যেই চলছে ওই কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান্। এ অবস্থায় শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পষর্ন্ত ৫টি ক্লাশে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে রোদ-বৃষ্টি ঝড় মাথায় নিয়ে প্রতিদিন ক্লাস করতে হচ্ছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক, সহকারী নাছিমা বেগম, হাছিনা বেগম ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি সোহাগ হোসেন শেখ ও সহ-সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া প্রতিবেদকে জানান, স্কুলের ভবনটি দীর্ঘ প্রায় ৬বছর ধরে ঝড়াজীর্ন অবস্থায় রয়েছে। স্কুল ভবনটি ঝড়াজীন ও ভয়ংকর ফাটল থাকায় তৎকালীন কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান ৪ মে ২০১৪ ইং সালে শ্রেণী কক্ষে শিক্ষাক্রম পরিচালনা না করে বিকল্প ব্যবস্থায় পাঠদান করার নিদের্শ দেন।
দীর্ঘদিন যাবত ভবনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের খোলা আকাশের নীচে ও গাছ তলায় বাশঁ ও ভাংগা টিন দিয়ে বেড়া দিয়ে কোনো রকম পাঠদান করছি। এ অবস্থায় একটু ঝড়-বৃষ্টি হলেই আমাদের চরম বিপাকে পড়ে ক্লাশ না নিয়ে শিক্ষার্থীদের ছুটি দিতে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান এ বিযয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যাপারটা আমার জানা নাই। তবে আপনার মাধ্যমেই আমি বিষয়টি জানতে পারলাম । আমরা উপজেলায় কনেক গুলো স্কুল সংস্কারসহ ভবন নির্মাণ করেছি। স্কুলের প্রধান শিক্ষককে অফিসে আসতে বলবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) দিদারে আলম মোহাম¥দ মাকসুদ চৌধুরী প্রতিবেদককে জানান, বিষয়টি আমার জানাছিল না। তবে জানতে পারলাম । আমরা এর দ্রুত ব্যাবস্থা নিব।
এদিকে স্থানীয়রা জানান, প্রশাসনের নজরদারী না থাকায় এ বিদ্যালয়ের দূরাবস্থা। একাদিক বার আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে গ্রামবাসির।

এ বিভাগের অন্যান্য সংবাদ