News Bangla 24 BD | নৈতিকতার দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি: বিভাগীয় কমিশনার - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

নৈতিকতার দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি: বিভাগীয় কমিশনার


বিভাগীয় কমিশনার ড. নাজমানার খানুম বলেছেন, বাংলাদেশ অন্যান্য সকল ক্ষেত্রে এগিয়ে গেলেও আমরা পিছিয়ে যাচ্ছি নৈতিকতার দিক দিয়ে। সরকারী অফিস-আদালত ব্যক্তি এবং সমাজে নীতি-নৈতিকতা হারিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান সংক্রান্ত প্রেসবিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারাগারে মাদকের ব্যবহার বেড়ে যাওয়া খুবই উদ্বেগের বিষয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। পুলিশ, ডাক্তার, ব্যবসায়ী, আইনজীবীসহ সকল পেশার কর্মরত কিছু মানুষ এই মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত।
তিনি আরো বলেন, ভারতের অপরাধীরা ফেন্সিডিল এবং মিয়ানমার ইয়াবা তৈরী করে আমাদের দেশে পাঠিয়ে আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করার পায়তারা করছে।
সিলেট বিভাগীয় তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলির সুচনা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া প্রেসবিফিং-এ
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম, জামিল চৌধুরী প্রমুখ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যুগ্ম পরিচালক জাহিদ হোসেন মোল্লা।

সিলেট বিভাগীয় তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি তার সুচনা বক্তব্যে বলেন- একটি অনুসন্ধানে দেখা গেছে, কারাগারেই মাদকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে । কিছু দুর্নীতিবাজ এবং অসৎ পুলিশ অফিসারের কারণে কারাগারে বসেই মাদকদ্রব্য গ্রহণ এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী অপরাধীরা।
তিনি জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ শ্লোগানকে সামনে নিয়ে বিভিন্ন কাউন্সেলিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা, ভিডিও প্রদর্শন, মাদক অপরাধের শাস্তি, মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তদের পুনর্বাসন, সামজিক এবং পারিবারিক মুল্যবোধের অবক্ষয়সহ তরুণদের এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে মাদক বিরোধী প্রচারণা চালানো হবে।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, লন্ডন টাইমস ও সিলেট নিউজ ওয়াল্ডের প্রধান সম্পাদক আফরোজ খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ