News Bangla 24 BD | টঙ্গীতে সংঘর্ষে যুবক নিহত - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

গাজীপুর মহনগরের টঙ্গীতে কলেজ গেইটে হকার ও চাঁদাবাজদের মধ্যে সংঘটিত সংঘর্ষে ওমর ফারুক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত ফারুকের বাড়ি টঙ্গীর আউচপাড়া এলাকার সুরতরঙ্গ রোডের ভাড়াটিয়া।

তার পিতার নাম মোঃ আব্দুল হাই। জানা যায়- ওই দিন রাতে কলেজ গেইট থেকে ফুটপাতে বসা বিভিন্ন দোকান থেকে ফারুক জোর পূর্বক চাঁদা আদায় করছিলো। ওই সময় হকারদের সাথে তার কথাকাটাকাটি হয়। পরে হকাররা সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজ ফারুকের ওপর হামলা চালালে ফারুক গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ