News Bangla 24 BD | সারাদেশে ওএমএস’র সিদ্ধ চাল বিক্রি শুরু রোববার - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

সারাদেশে ওএমএস’র সিদ্ধ চাল বিক্রি শুরু রোববার


মনির শিকদার : সারাদেশে আগামী রোববার থেকে শুরু হচ্ছে খোলা বাজারে (ওএমএস) সিদ্ধ চাল বিক্রি। দাম আগের মতোই থাকছে ৩০ টাকা।

বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজারে চালের দামের ঊর্ধ্বগতির মধ্যে গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ওএমএসে আতপ চাল বিক্রি শুরু করে সরকার। দামও ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। পরে ২০ সেপ্টেম্বর থেকে চাল বিক্রি কার্যক্রম উপজেলা পর্যায়ে স¤প্রসারণ করা হয়।
তবে ওএমএসে সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল ও দাম দ্বিগুণ হওয়ায় ক্রেতাদের তেমন সাড়া মেলেনি। এর উপর সরকারি খাদ্য মজুদের পরিমাণ কমে যাওয়ায় গত ডিসেম্বরে আতপ চাল বিক্রিও বন্ধ হয়ে যায়।
বর্তমানে সরকারের গোডাউনে প্রায় ১১ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৬৮ হাজার টন গম মজুদ আছে বলেও খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার থেকে সারাদেশে ওএমএসে স্বল্প দামে চাল বিক্রয় শুরু করবে খাদ্য অধিদফতর। এক টন করে চাল বরাদ্দ পাবেন প্রতিজন ডিলার। একজন ব্যক্তি সর্বাধিক পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ওএমএসের ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ