News Bangla 24 BD | চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ৪ - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি যাত্রীবাহি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৫ জন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উত্তর হারবাংয়ের ইছাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

নিহতদের মধ্যে মাইক্রোবাস চালক জয়নাল (২২) ও মাইক্রোবাসের যাত্রী আলী আকবর (২৫) নামে দুইজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুইজনের নাম জানা যায়নি। নিহত আলী আকবরের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। আহতদের চকরিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের সবার বাড়িও উখিয়ায়। আহত ব্যক্তিরা হলেন সালাউদ্দিন (৩০), গোফরান (২৫), নূরুল ইসলাম (২২) ও নূরুল ইসলাম (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে কক্সবাজারগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রো দুটি জব্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ