News Bangla 24 BD | ঝিনাইদহ থেকে বৃহৎ কাফেলা ফুরফুরা শরীফের পথে - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ থেকে বৃহৎ কাফেলা ফুরফুরা শরীফের পথে


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
প্রতি বছরের ন্যায় এবারো ভারতের ফুরফুরা শরীফের পীর হযরত দাদা হুজুর পীর কেবলা (রহ:) এঁর প্রবর্তিত ২১,২২ ও ২৩ শে ফাল্পুনের বার্ষিক ইছালে সওয়াবে যোগ দিতে ঝিনাইদহ থেকে একটি বৃহৎ কাফেলা রওনা হয়েছে।

রোববার দুপুরে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফ থেকে এই কাফেলা ফুরফুরা শরীফের পথে যাত্রা শুরু করে।
মওলানা হাসান মাহমুদ যাত্রার প্রাক্কালে বিশেষ মোনাজাত করেন। উল্লেখ্য সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন সময় দাদা হুজুর কেবালার ভক্ত ও মুরীদগন ঝিনাইদহ, যশোর, খুলনা, নাটোর, পাবনা ও ঈশ্বরদী থেকে এই কাফেলায় শরীক হবেন। আজ সোমবার বাদ মাগরিব খাছ মিলাদ শরীফ ও আম বয়ানের মধ্য দিয়ে ঐতিহাসিক এই বাৎসরিক ইছালে সওয়াব শুরু হবে। আগামী শুক্রবার ভোরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইছালে সওয়াব শেষ হবে। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে চল্লিশ লাখের অধিক ভক্ত ও অনুরাগী এই ইছালে সওয়াবে যোগদান করে থাকেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ