শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি ॥
সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০জন আহত হয়েছে।
রবিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামে ঘটনাটি ঘটেছে ।
জানা যায়, রাজনগর গ্রামের সামাজিক মাত্বব্বর রইচ বিশ্বাস ও সাইফুল মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় গ্রুপের লোক জন দেশীয় তৈরি অস্ত্র-ঢাল, সড়কি, রামদা,লাঠি-সটা নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এসময় সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতরা হলো, রাজনগর গ্রামের কাসেম মোল্যা, জায়বার মোল্যা, লিটন, শফি মোল্যা ,ফুরকান, বাবুল, পাপুল, হায়দার জদ্দার ও তুলি খাতুনসহ ১০ জন। আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা) সার্কেলের এএসপি তারেক আল মেহেদী জানান, রাজনগর গ্রামে অধিপত্যকে কেন্দ্র করে দু’পক্ষের এই মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 