News Bangla 24 BD | ডক্টর জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রৌমারীতে বিক্ষোভ মিছিল। - News Bangla 24 BD
News Head

ডক্টর জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে রৌমারীতে বিক্ষোভ মিছিল।


মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

শিক্ষাবিদ,বুদ্ধিজীবী ও লেখক অধ্যাপক ডক্টর জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সোমবার (০৫ মার্চ) দুপুরের দিকে সিজি জামান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শিক্ষক, শিক্ষার্থীদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  শেষে উপজেলা চত্ত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- রৌমারী  মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আব্দুস ছামাদ,রৌমারী ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান ফেরদৌস,রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মো. আমিনুল ইসলাম রৌমারী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ সহ বিভিন্ন কলেজ, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ