শৈলকুপার শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ বিশ্বাস আটক
ঝিনাইদহ প্রতিনিধি ॥
৫’শ গ্রাম গাঁজাসহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ বিশ্বাস (৩৫)কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার সকালে শৈলকুপার পদমদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ফিরোজ বিশ্বাস ওই এলাকার মৃত সিরাজ বিশ্বাসের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ তার বাড়ীতে মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে শৈলকুপা, শেখপাড়া, পদমদি, ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, পাপিয়া সুলতানা, সিপাই আব্দুল আজিজ খান, সাইদুল হক, জি.এম শহীদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় শৈলকুপায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 