উলিপুরে জলি হোটেল এন্ড রেষ্টুরেন্টের বিরুদ্ধে পঁচা বাসী ও ভেজাল খাদ্য বিক্রির অভিযোগ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
উলিপুরে জলি হোটেল এন্ড রেষ্টুরেন্টের বিরুদ্ধে পঁচা বাসী ও ভেজাল খাদ্য বিক্রির অভিযোগ। কুড়িগ্রাম জেলার উলিপুরের জলি হোটেল এন্ড রেষ্টুরেন্টে ভেজাল খাদ্য বিক্রির প্রতিবাদ করতে গেলেই কাষ্টমারকে অপমান গালিগালাজ ও হুমকি ধামকি করার অভিযোগ উঠেছে হোটেল মালিক আব্দুল খালেকের বিরুদ্ধে।
থানায় লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীর তথ্য মতে, ০৩/০৩/২০১৮ই রোজ শনিবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় উলিপুরের জলি হোটেলে স্থানীয় এক ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তি জনৈক সোহেল রানাকে নাস্তায় গন্ধযুক্ত রুটি ও বাসী মিষ্টি দিলে খাবার নিয়ে প্রতিবাদ করলে হট্টগোলের সৃষ্টি হয়। হোটেল মালিক আব্দু্ল খালেক ও তার মেসিয়ার কাস্টমারের অভিযোগ আমলে না নিয়ে উল্টো স্থানীয় ঐ ব্যাবসায়ীর সাথে খারাপ আচরন করেন এবং হোটেলের মালিকপক্ষের সাথে উভয়ের মধ্যে হাতাহাতি হয় এবং রানা তার পকেটে থাকা পঞ্চাশ হাজার টাকা ও ব্যাবহৃত দামী মোবাইল সেটটি হাতিয়ে নেয়ার অভিযোগ করেন। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা উলিপুর থানায় জলি হোটেলের মালিক আব্দুল খালেক ও ম্যাচিয়ার মাঈদুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন ।
এ বিষয়ে বুধবার (০৭ মার্চ) উলিপুর থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ নাসিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করে হলে তিনি জানান- লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 