গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মা ও শিশুসন্তান নিহত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুসন্তানসহ মা নিহত হয়েছেন।
তারা হলেন- উপজেলার দামাইল গ্রামের রাজীব মণ্ডলের স্ত্রী লিজা আক্তার সাথী (২৫) ও তার ছেলে ইয়াসিন আহম্মেদ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে গফরগাঁও ও মশাখালী রেলস্টেশনের মাঝখানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর ধারণা, পারিবারিক কলহের জেরে ওই নারী শিশুসন্তানসহ আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার পর থেকে সাথীর স্বামী রাজীব পলাতক রয়েছেন।
গফরগাঁও রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দু’টি উদ্ধার করে।
ওসি আরো বলেন, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 