ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কথিত বন্দুকযুদ্ধে খোকন সূত্রধর (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৩টার দিকে উপজেলার বাইপাস রেলগেইট এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত খোকন সূত্রধর বিজয়নগর উপজেলার সিংগারবিল গ্রামের রমেশ সুত্রধরের ছেলে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, সোমবার দুপুরে এক বেসরকারি কোম্পানির প্রতিনিধিকে ছুরি মেরে ১৮ লাখ টাকা ‘ছিনতাই করে নিয়ে যাওয়ার সময়’ স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে সোর্পদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশ।
তিনি বলেন, যাওয়ার সময় বাইপাস রেলগেইট এলাকায় অবস্থান নিয়ে থাকা খোকনের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে। তখন আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে খোকনের গায়ে গুলি লাগে। পরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, এর আগেও ১৪ লাখ টাকা ছিনতাইয়ের একটি মামলা রয়েছে খোকনের বিরুদ্ধে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 