পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহতঃ১
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক চাকুরীর পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় পার্বতীপুর-রংপুর সড়কের রাখলপীর মাজারের কাছে ট্রাক চাপায় আবু নাসের নেয়ামুতুল ওরফে নয়ন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। জানা যায়, নয়ন তার দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেল যোগে পার্বতীপুরের ক্যান্টপালিক স্কুল এন্ড কলেজে শিক্ষক পদে চাকুরীর পরীক্ষা দিতে যাচ্ছিল। এ সময় সিমেন্টবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩০২৪) মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুই বন্ধু আঃ হালিম ও এমদাদ হোসেন ছোটন সিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি। তারা মৃত দেহটি নিয়ে যায় এবং ট্রাকটি থানায় রাখা হয়েছে। নিহত নয়ন দিনাজপুর জেলার খানসামা উপজেলার তেবারিয়া গ্রামের নুরুজ্জামানের পুত্র।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 