গাজীপুরে বিড়ি শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন
বাংলাদেশ থেকে বিড়ি শিল্প বন্ধ না করাসহ ভারতের ন্যায় এ দেশেও বিড়িকে কুটির শিল্প ঘোষণা ও বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে বিড়ি ধূমপায়ী ও বিড়ি শ্রমিকের পক্ষে এক মানববন্ধনও গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার বিকেলে গাজীপুর শহরের শীববাড়ি মোড়ে বৃহত্তর গাজীপুর অঞ্চলেরএক মানববন্ধনও গণস্বাক্ষর কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচীতে বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া কুটির শিল্প তথা বিড়ি শিল্প বাপ-দাদার আমল থেকে আজ পর্যন্ত আমরা দেখছি এবং বিড়ি ধুমপান করছি। প্রতি বছর বিড়ির দাম বৃদ্ধি করা হয় এবং আমরা যারা বিড়ি ধুমপান করি সব সময় আতঙ্কে থাকি আবার কখন বিড়ির দাম বেড়ে যায়।
বক্তারা আরো বলেন গরিব ও মেহনতি মানুষ যে বিড়ি ধুমপান করে, অর্থমন্ত্রী প্রতি বছর সেই বিড়ির কর বৃদ্ধি করে বিড়ির দাম বাড়িয়ে দেয়। এতে নব্য ইষ্ট ইন্ডিয়ান কোম্পানি বৃটিশ আমেরিকান কোম্পানীর সিগারেট ধূমপানে উৎসাহিত হয় ধূমপায়ীরা।
বক্তারা অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন ধনী মানুষের ব্র্যান্ড সিগারেটের উপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করুন।
তারা আরো বলেন অর্থমন্ত্রী সিগারেটের দাম বৃদ্ধি করে বিড়ির উপর অর্পিত কর প্রত্যাহার করবেন এবং আমরা বিড়ি ধূমপায়ীরা যা খেয়ে অভ্যস্ত তাহা যেন সব সময় সহজভাবে কম মূল্যে পাই।
বিড়ির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের প্রায় এক কোটি বিড়ি ধূমপায়ীর পক্ষে অর্থ মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে বিড়ি ধূমপায়ীর পক্ষের ব্যানারে অনুষ্ঠিত পথসভা মানববন্ধন কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম আজাদ, সুজন বনিক ও সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন বিড়ি শিল্প বন্ধের পায়তারা বন্ধ করতে হবে, বিড়ির মূল্য কমাতে হবে, সিগারেটের উপর কর বৃদ্ধি করতে হবে, দেশীয় বিড়ি শিল্পকে রক্ষা করতে হবে, বিড়ির উপর অর্পিত কর প্রত্যাহার করতে হবে, সকল ব্র্যান্ডের সিগারেটের দাম বৃদ্ধি করতে হবে এবং বাংলাদেশে বিদেশী সিগারেট আমদানি করা যাবে না।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 