জাহাঙ্গীর আলম ও আজমত উল্লার নির্বাচনী প্রচারণা
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এড. আজমত উল্লা খান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এড. জাহাঙ্গীর আলম একই প্লাটফর্ম থেকে সরব প্রচারণা চালিয়েছে। এতে হাজার হাজার উৎফুল্ল নেতাকর্মী বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। দুই নেতাকে এক সঙ্গে প্রচারণার ময়দানে দেখতে পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বৃহস্পতিবার থেকে ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক থেকে প্রচারণার শুরু করে।
বড়বাড়ি এলাকাসহ কয়েকটি পথসভায় বক্তৃতাকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি। তিনি বলেন, আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত। তিনি আরও বলেন, নৌকা তথা এড. জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহিউদ্দিন মহিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এদিকে দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এসময় আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলম এই দুই নেতাকে কাছে পেয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়। পরে ওই দুই নেতা গাসিক ৩২ এবং ৩৩ নং ওয়ার্ডে একযোগে নির্বাচনী প্রচারণা চালান।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন 