News Bangla 24 BD | শ্রীপুরে বজ্রপাতে মা নিহত ছেলে আহত - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামের রোববার দুপুরে বজ্রপাতে বিলকিস বেগম (৪৩) নামে এক নারী নিহত হয়েছে। এসময় তাঁর ছেলে জহিরুল ইসলাম (২০) আহত হয়। জহিরুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। নিহত বিলকিস বেগম (৪৩) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের কালু কবিরাজের স্ত্রী।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির জানান- রোববার বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিলকিস বেগমের একটি গাছ উপড়ে পরে। দুপুরের দিকে ছেলেকে নিয়ে ওই গাছের ডালপালা কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়। এঘটনায় তাঁর ছেলে জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছে। আহত জহিরুলকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ