কালিয়াকৈরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় বজ্রপাতে জাফরুল ইসলাম (২০) নামে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত জাফরুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর এলাকার মো. আব্বাছ আলীর ছেলে। তিনি ওই এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার চেকম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক শৌরভ, মনি সামান্ত, লতা, আলেয়া ও তাপসি।
কালিয়াকৈর শিল্প পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বজ্রপাতে আহত যুবক জাফরুলকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে আহত পাঁচজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন 