News Bangla 24 BD | যুব লীগের প্রতিটি নেতা-কর্মীতে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার পক্ষে ঝাপিয়ে পড়তে হবে -ওমর ফারুক - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

যুব লীগের প্রতিটি নেতা-কর্মীতে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার পক্ষে ঝাপিয়ে পড়তে হবে –ওমর ফারুক


গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, শুধুমাত্র গলাবাজী করে শ্লোগান দিয়ে সংগঠন চলে না, শুধু মাত্র আন্দোলন করে সংগঠন চলে না। গলাবাজীর আন্দোলনের দিন শেষ। এখন মেধাভিত্তিক, কৌশল ভিত্তিক আন্দোলন প্রণয়ন করতে হবে। যুব লীগের প্রতিটি নেতা-কর্মীতে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার পক্ষে ঝাপিয়ে পড়তে হবে। বিজয় সুনিশ্চিত করতে হবে।
তিনি গাজীপুর সিটির তেলিপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আ’লীগ দলীয় মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের সমর্থনে প্রচার কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে গঠিত কেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। এতে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ছাড়াও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য মো. সফিকুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাব হোসেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরো বলেন, যুবলীগের শ্লোগান একটিই সে-টা হল শেখ হাসিনা। আমার নেতা আমার বিবেক। বিবেক যা বলবে আমি তাই করি। আমার বিবেক বলছে শেখ হাসিনাই নেতা। যুবলীগ তোশামদ, খোশামদকারীর দল নয়। আওয়ামী যুবলীগ, যুবকদের একটি সংগঠন। যুব মেধা লালন, ধারণ ও বিকাশই হল যুবলীগের অন্যতম লক্ষ্য। যাতে আমরা মেধাভিত্তিক, যুক্তিবাদি বিজ্ঞান মনস্ক যুব সমাজ গড়তে পারি সেই লক্ষ্যেই আমাদের কাজ। যুবক তিনি, যিনি সৃষ্টিশীল। মানুষের যৌবনকাল হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। মানুষের জীবনের যে চারটি স্তর (শৈশবকাল, কৈশরকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল) অতিক্রম করে, তার মধ্যে শ্রেষ্ঠকালই হচ্ছে এই যৌবনকাল। যৌবনকাল হচ্ছে, শ্রেষ্ঠকাল, শ্রেষ্ঠ সম্পদ। সৃষ্টির কালই হলো যৌবনকাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ