সিটি নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত বহন করবে-ড. খন্দকার মোশাররফ
টঙ্গী প্রতিনিধি : বিএনপির গাজীপুর সিটি নির্বাচনের সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্রকে আজ গলাটিপে হত্যা করা হয়েছে। দেশে আজ গণতন্ত্র ও আইনের শাসন অনুপস্থিত। প্রশাসনকে আজ দলীয়করণ করা হয়েছে। তারা একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছে। নিয়ম অনুসারে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিরা কোন দল কিংবা ব্যক্তিকে সমর্থন করার কথা নয়। কিন্তু আজ তা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হওয়ার পেছনে মিডিয়ার বিরাট ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশের মিডিয়ায় যদি প্রত্যক্ষ ও আন্তরিক ভূমিকা ব্যতিত প্রশাসন পক্ষপাতিত্ব করতে পারবে না। সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য মিডিয়ার ভূমিকার ওপর আমরা ২০দলীয় জোট ভরসা করছি। নির্বাচন সুষ্ঠু হতে সাংবাদিকদের সঠিক ভূমিকা পালনের আহ্বান জানান।তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিটি নির্বাচন ইঙ্গিত বহন করবে যে, আগামী জাতীয় নির্বাচন কেমন হবে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোট গণনা পর্যন্ত যাতে সবাই কেন্দ্রে থাকতে পারে সেই ধরনের ব্যবস্থাও করতে হবে। যদি সেই পরিবেশ সৃষ্টি করা না হয় এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের মতো যদি লুটপাট করা হয়, তাহলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কি রকম হবে এই নির্বাচন থেকে সেই বার্তা জনগণ বুঝতে পারবে। মেয়র অধ্যাপক এম এ মান্নান ‘সিটি নির্বাচনে হাসান উদ্দিন সরকারের সাথে প্রচারণার মাঠে নেই, এধরনের গুজবের ব্যাখ্যা তুলে ধরে ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, অধ্যাপক এম এ মান্নান নির্বাচনের মাঠে নেই এধরনের কথা বলে গাজীপুরে একটি ঘোলাটে আবহাওয়া সৃষ্টি করা হয়েছে। এধরনের গুজব প্রচার করে প্রতিদ্বন্ধি প্রাথী ভোটারদের কাছ থেকে অতিরিক্ত সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। আসল কথা হলো-নির্বাচনী আচরণবিধিতে স্পট লেখা আছে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করে তাহলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হবে। আর সেই সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি কারা এটা সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা ম্যানুয়েলে পরিষ্কারভাবে সংজ্ঞাটি দেয়া আছে। সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থ- প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার, সরকারের মন্ত্রী, চীফ হুইপ, ডেপুটি স্পীকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ বা তাদের সমকক্ষ সম্পন্ন কোন ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়র। অর্থাৎ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। করলে আচরণবিধি লঙ্ঘন হবে। সেই কারণে এপর্যন্ত আমাদের বর্তমান মেয়র এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে প্রচারণায় আসছেন না। ধানের শীষের পক্ষে, মেয়র মান্নান আসবেন না এটা কল্পনাতিত। যেহেতু তার বিধি নিষেধ আছে, তাই তিনি সিটি নির্বাচনে প্রচার-প্রচারণায় আসছেন না। তিনি বলেন, অধ্যাপক এম এ মান্নানের অতি আপনজন এবং কেন্দ্রীয় বিএনপি নেতারা গাজীপুর বিএনপির সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। রোববার সকালে টঙ্গী থানা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকে ২০ দলীয় জোট মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার, বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদীর সাবেক এমপি খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের বিলুপ্ত কাশিমপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকার, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন আহমেদ, রাশেদুল ইসলাম কিরণ, লিয়াকত আলী, আব্দুর রহিম খান কালা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজাহারুল ইসলাম, নায়ক হেলাল খান, নায়িকা শায়লাসহ বিএনপির অঙ্গ-সংগঠন ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার হারুন উর রশিদকে প্রত্যাহারের দাবী :- ডা: খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদকে প্রত্যাহারের জোর দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও তিনি দাবী করেন।তিনি অভিযোগ করে বলেন, মহানগর জামায়াত আমির অধ্যক্ষ এস.এম সানাউল্লাহ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেওয়ায় সানাউল্লাহসহ জামায়াতের ৪৫ নেতাকর্মীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে তাদের মুক্তি দিয়ে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করারও দাবি জানান।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 