গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন: নৌকা ও ধানের শীষের প্রচারণা সমানে সমান
টঙ্গী সংবাদদাতা : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ জাহাঙ্গীর আলম নৌকা মার্কা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাসান উদ্দিন সরকার ধানের শীষ মার্কা নিয়ে প্রচার-প্রচারনা সমানে সমান গনসংযোগে নির্বাচনী মাঠ চষে বেড়াচেছন দলীয় মেয়র ও নির্দলীয় কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনের দিন যতো বেশি এগিয়ে আসছে ততো বেশি মাঠ গরম হয়ে উঠছে। প্রতিদিন ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারনা চালাছেন প্রার্থীরা। প্রতিদিন বাঁশি ও মাইকের শব্দে ঘুম ভাঙে গাজীপুর নগরবাসীর। প্রতীক পাওয়ার পর থেকে এ চিত্র এখন নিত্যদিনের। চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত সবখানে এখন নির্বাচনের গরম হাওয়া বইছে। ভোটাররা কে কাকে ভোট দেবেন এনিয়ে প্রার্থী বাছাই করা ও ভোট নিয়ে চলছে দর কষাকষি। আগামী ১৫ মে,২০১৮ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার ও রোববার গাজীপুরের শিল্পনগরী টঙ্গীর চালচিত্র ছিল ভিন্ন রকম। নতুন সাঁজে সেঁজেছিল টঙ্গী নগরী। ১৪ দলীয় জোটের নৌকার প্রার্থী এ্যাড. মো: জাহাঙ্গীর আলম ও ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী মো: হাসান উদ্দিন সরকার টঙ্গীর শ্রমিক অধ্যুষিত এলাকায় ব্যাপক গনসংযোগ ও নির্বাচনী প্রচারনায় নেমেছেন। ভোটযুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন তারা, একে অপরের বিরুদ্ধে অভিযোগ অনুযোগতো রয়েছেই। নৌকার সমর্থকরা চারিদিকে ‘একি শুনি নৌকার জয়ধ্বনি, শ্রমিকের মার্কা নৌকা -জনতার মার্কা নৌকা’। অপর দিকে ধানের শীষের সমর্থকরা ‘ লাগারে লাগা ধান লাগা- ডুবারে ডুবা নৌকা নৌকা ডুবা, হাসান সরকারের মার্কা ধানের শীষ মার্কা ইত্যাদি শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে টঙ্গী তথা গাজীপুর শিল্প নগরী।
টঙ্গীর বিসিক এলাকাগুলোতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাড.মো: জাহাঙ্গীর আলম গণসংযোগ করা কালীন নজিরবিহীন শ্রমিক জনতার ঢল নেমে আসে নৌকা প্রতীকের সমর্থনে। জনতার ঢল মূল সড়ক থেকে অলিতে গলিতে ছড়িয়ে পড়ে। মিছিল যতই এগুতে থাকে আশপাশের নারী-পুরুষ গার্মেন্টস শ্রমিকসহ সর্বস্তরের মানুষ একনজর নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমকে দেখার জন্য রাস্তায় নেমে আসেন। এসময় জাহাঙ্গীর আলম নৌকার লিফলেট ও গলায় ঝুলানোর ব্যাচ সবার হাতে তুলে দিতে দেখা যায়।
অপরদিকে, সকাল ১০টা থেকে ২০ দলীয় জোট বিএনপি’র মেয়র প্রার্থী মো: হাসান উদ্দিন সরকার শ্রমিক অধ্যুষিত টঙ্গীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগে নামেন। গনসংযোগ কালে টঙ্গী গাজীপুরের বয়স্ক ও অর্ধ বয়স্ক নারী পুরুষসহ সাধারণ শ্রমিকরা রাস্তায় নেমে আসেন এবং ধানের শীষের পক্ষে শ্লোগান দিতে দেখা যায়।

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন 