News Bangla 24 BD | পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস - News Bangla 24 BD
News Head
 মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি

পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুর নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে পালিত হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে দিনাজপুর জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনয়নের উদ্যোগে সকাল ১০টায় একটি র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শ্রী জতিস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সংগাঠনিক সম্পাদক আমজাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এসময় তারা ৫দফা দাবী তুলে ধরেন। মালিকের অর্থায়নে শ্রমিকদের খাতা মেইন্টেইন করা, প্রতিদিন ৮ঘন্টা কর্মদিবস সহ সাপ্তাহিক ছুটির ব্যবস্থা, মাসিক বেতন সমপরিমাণ বোনাস প্রদান, ৮ঘন্টার পর অতিরিক্ত সময়ের জন্য দ্বিগুন বেতন প্রদানসহ শ্রমিকদের চিকিৎসা ভাতা দেয়া ইত্যাদি। দিবসটি উপলক্ষে একই সাথে পার্বতীপুর উপজেলা বে-সরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো তাদের নিজ ব্যানারে র‌্যালী ও আলোচনাসভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ