News Bangla 24 BD | ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ শ্লোগানে ঝিনাইদহে মহান মে দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ শ্লোগানে ঝিনাইদহে মহান মে দিবস পালিত


ঝিনাইদহ সংবাদাতাঃ
‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে মহান মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু। এসময় বক্তারা, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সামনে দিতে এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ