News Bangla 24 BD | গাজীপুর সিটি নির্বাচনে এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

গাজীপুর সিটি নির্বাচনে এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা


 গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রতি মেয়র প্রার্থীর জন্য চারজন, সংরক্ষিত ওয়ার্ডের প্রতি কাউন্সিলর প্রার্থীর দুজন এবং প্রতি সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের একজন করে এজেন্টকে প্রশিক্ষণ দেয়া হবে। নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মন্ডল বলেন, প্রার্থীদের অনেক এজেন্ট কেন্দ্রে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে কোন ধারনা নেই।
তাদের ধারনা ও সচেতন করতেই প্রতি প্রার্থীর জন্য মাস্টার ট্রেইনার তৈরি করে দেওয়া হচ্ছে। তারা নিজ নিজ এলাকায় গিয়ে অন্য এজেন্টদের প্রশিক্ষণ দেবেন। রকিব উদ্দিন জানান- আগামী ৫ মে শহরের জকি স্মৃতি হাইস্কুলে মাস্টার ট্রেইনারদের এই প্রশিক্ষণ দেওয়া হইবে। নির্বাচনী এজেন্টদের নিয়ে এ ধরনের প্রশিক্ষনের আয়োজন এবারই প্রথম। এতে ৪৫১ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হবে।
জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান-১৫ মে ৫৭টি সাধরণ ওয়ার্ড, ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট ৪২৫টি ভোট কেন্দ্রে দুই হাজার ৭৬১টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অস্থায়ী ভোট কেন্দ্র রয়েছে একটি এবং অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ২৩৫টি। এবার সিটি নির্বাচনে ৭ জন মেয়র, ৮৪ জন সংরক্ষিত ও ২৫৪ জন সাধরণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতি ভোট কক্ষে প্রতি প্রার্থীর জন্য একজন করে পোলিং এজেন্ট দেওয়ার বিধান রয়েছে। সর্বশেষ ৩১ জানুয়ারির হালনাগাদকৃত ভোটার সংখ্যা হলো ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। তাদের মধ্যে পুরুষ হলো ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন এবং মহিলা ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ